Wednesday 8 April 2026
           
Wednesday 8 April 2026
       
কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির বাৎসরিক হিসাব ও আনন্দ ভোজন অনুষ্ঠিত
ফজলে রাব্বি, কালিয়াকৈর, গাজীপুর
Publish: Wednesday, 8 April, 2026, 6:50 PM

কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির বাৎসরিক হিসাব উপস্থাপন, ক্রীড়া ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে। ৮ই এপ্রিল রোজ বুধবার কুতুবদিয়া সৌরভ গার্ডেনে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাৎসরিক হিসাব ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় সমিতির সকল সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ পরিবারসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর সমিতির গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক বি.কে পাল সুমন।
এখানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সভাপতি সুশান্ত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি ১ মোঃ নূরনবী। সহ-সভাপতি ২ শ্রী অজিত পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক বি.কে পাল সুমন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির, সন্মানিত সদস্য-১ মহন্ত সরকার, প্রধান উপদেষ্টা শংকর প্রসাদ পাল, অতুল চন্দ্র পাল, মোঃ সোহেল রানা।
ভোজন শেষে ক্রীড়া ও লটারীর রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর মনোরম পরিবেশে কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির আলোচনা শেষে বাৎসরিক হিসাব আনন্দ ভোজন ক্রীড়া ও রেফেল ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে।


Type your opinion
LATEST NEWS
MOST READ
http://www.dailyindustrybd.com/ad/1758541428.jpg
Editor: Dr. Enayet Karim
Printed from City Publishing House Limited by the Editor from Sheba Nurjahan Eycon Center (4th Floor,) 60 Purana Paltan, Dhaka-1000
Tel: News: 02 223385318-19, 9577145, Advt: 9578898, e-mail: industry_bd@yahoo.com
Developed By: i2soft